বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » সারাদেশ » বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৫ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৫ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৫ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জুলাই ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, আফতাব অটোস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পদ্মা লাইফের স্ক্রিনে ২ লাখ ৪৪ হাজার ২১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে বিআইএফসির স্ক্রিনে ২ লাখ ৪৪ হাজার ২১৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৪ টাকা ১০ পয়সা।

একই সময়ে আফতাব অটোস, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৮ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০