পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন পেল অরিজা এগ্রো

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন পেল অরিজা এগ্রো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

কোম্পানিটি কিউআইওয়ের মাধ্যমে ১০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ জন্য কোম্পানিটি এক কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই টাকা তুলে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিটি ব্যাংক রিসোর্সেস।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০