৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৬ এবং ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো: পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইবনে সিনা ফার্মাসিউটিকেল, লিগ্যাসি ফুটওয়্যার এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স:
বীমা খাতের পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০১২ সালে কোম্পানিটি সর্বশেষ ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। তারপর বিগত তিন বছর ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর সকাল ১১টায় পদ্মা ইসলামী টাওয়ার,বাংলামটর,ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিকেল লিমিটেড:
ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিকেল লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৯.০৬ টাকা, শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪২.৭৯ টাকা, শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) ৪.৮২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ইমানিউয়ের্স কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

লিগ্যাসি ফুটওয়্যার:
চামড়া খাতের লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৮.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (এনওসিএফপিএস) ০.০৩ টাকা (নেগেটিভ)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ নভেম্বর, বিকাল ৩টায় , ফ্যাক্টরী প্রাঙ্গণ,বান্নারা,মৌচাক,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ অক্টোবর।

উল্লেখ্য, কোম্পানিটি ১১ নভেম্বর বেলা ২.৩০টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, বান্নারা, মৌচাক, গাজীপুরে অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত করবে।

এপেক্স ফুটওয়্যার:
ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড জানুয়ারি, ২০১৬ থেকে জুন, ২০১৭ পর্যন্ত ১৮ মাসে লোকসান করেও শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (শেয়ার প্রতি ৫ টাকা) দেওয়ার সুপারিশ করেছে।

কোম্পানিটি জানায়, জানুয়ারি, ২০১৬ থেকে জুন, ২০১৭ পর্যন্ত ১৮ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৭ টাকা। এর মধ্যে জানুয়ারি, ২০১৬ থেকে জুন, ২০১৬ পর্যন্ত ৬ মাসে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৩৬ টাকা। তবে জুলাই, ২০১৬ থেকে জুন, ২০১৭ পর্যন্ত ১২ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.২৯ টাকা।

৩০ জুন, ২০১৭ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ২২৭.৫২ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এপেক্স ফুটওয়্যারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শুটিং ফেডারেশন, শুটিং কমপ্লেক্স, গুলশানে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০