ফকির আলমগীরের মৃত্যুতে ফখরুলের শোক

প্রচ্ছদ » Breaking News || বিনোদন » ফকির আলমগীরের মৃত্যুতে ফখরুলের শোক

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত এবং শ্রমিক, কৃষকসহ মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল (২৩ জুলাই) ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির আলমগীর। এর আগে গত ১৫ জুলাই রাতে তাকে হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়েছিল।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৪ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০