শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ, আটক ১

প্রচ্ছদ » Uncategorized » শাহজালালে বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ, আটক ১

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানায়নি এপিবিএন।

সোমবার (২৬ জুলাই) সকালে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৬ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১