বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মেঘনা পেট, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৪৩ মিনিট পর্যন্ত ন্যাশনাল হাউজিংয়ের স্ক্রিনে ১৭ লাখ ৩ হাজার ৬২৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে মেঘনা পেটের স্ক্রিনে ১ লাখ ৪৫ হাজার ৮১৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা।

একই সময়ে তাল্লু স্পিনিং লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১০ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১