দর বাড়ার শীর্ষে ন্যাশনাল হাউজিং

প্রচ্ছদ » Uncategorized » দর বাড়ার শীর্ষে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৪০৪ বারে ৫১ লাখ ৪ হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৬ টাকা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আরএসআরএম স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং, আইএফআইসি, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, একমি ল্যাবরেটরিজ, রহিম টেক্সটাইল ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১০ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১