গ্রেনেড হামলায় নিহতদের মেয়র হানিফ ফাউন্ডেশনের শ্রদ্ধা

প্রচ্ছদ » Uncategorized » গ্রেনেড হামলায় নিহতদের মেয়র হানিফ ফাউন্ডেশনের শ্রদ্ধা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

শনিবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল ঘাতকরা। এর মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার প্রচেষ্টা চালিয়েছিল তারা। তাদের এ অপচেষ্টা সফল হয়নি।

শ্রদ্ধা নিবেদনের সময় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলী, ফাউন্ডেশনের সমন্বয়কারী আতিকুর রহমান স্বপন, মোহাম্মদ সাদেক মিঠু, মোহাম্মদ সাজেদ বেপারী, জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমনসহ বশির উদ্দিন সুমন, জাকির হোসেন দিপু, তোফাজ্জল হোসেন জয়, শাকিল হোসেন, মো. মামুন, তামজিদ হোসেন আরিয়ান, রায়হান আলম ইফতি উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২১ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১