বরিশালের ঘটনা দেশের জন্য অশনিসংকেত: জিয়াউদ্দিন বাবলু

প্রচ্ছদ » Uncategorized » বরিশালের ঘটনা দেশের জন্য অশনিসংকেত: জিয়াউদ্দিন বাবলু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা, আনসার ও পুলিশ সদস্যদের দফায় দফায় গুলি ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে হামলা-সংঘর্ষের ঘটনায় সারাদেশে নাড়া দিয়েছে।

তিনি বলেন, এ নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সরকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিষয়টি দেশের জন্য অশনিসংকেত।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ নানা বিষয়ে সরকারের মন্ত্রীরা একেক সময় একেক ধরনের কথা বলছেন। এ থেকে বোঝা যায় সরকারের মন্ত্রীদের মধ্যে সমন্বয় নেই। প্রশাসনে এক ধরনের স্থবির অবস্থা বিরাজ করছে। করোনাকালে মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ চিকিৎসা পাচ্ছে না। গণটিকা গণতামাশায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

জাপা মহাসচিব বলেন, বরিশালের ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঘটনার নিরপেক্ষ বিচারের জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের এরই মধ্যে সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বলেছেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।

দোয়া মাহফিলে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় নেতা হুমায়ুন খান, গোলাম মোস্তফাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২১ আগস্ট , ২০২১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১