সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৪৫.৪৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ ১৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৩ লাখ ৫৩ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮১ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৪০ লাখ ২২ হাজার টাকা।

মেট্রো স্পিনিং লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৭০ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এইচ.আর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, জিবিবি পাওয়ার, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২২ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১