বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, মেট্রো স্পিনিং, রিং শাইন ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ০৬ মিনিট পর্যন্ত আজিজ পাইপসের স্ক্রিনে ১ লাখ ৮২ হাজার ৫৩৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্ক্রিনে ৪ লাখ ৬২ হাজার ৯০১টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, মেট্রো স্পিনিং, রিং শাইন ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২২ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১