ব্লক মার্কেটে ৫২ কোম্পানির ৫১ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৫২ কোম্পানির ৫১ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯১ লাখ১৩ হাজার ৫৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৩৯ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সাফকো স্পিনিং ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেট, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিএটিবিসি, বে-লিজিং, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইবনে সিনা, আইএফআইসি ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, আইপিডিসি ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, ম্যারিকো, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল হাউজিং, পাইনিয়ার ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, সোনারগাঁও টেক্সটাইল, এসএস স্টিল ও তাওফিকা ফুডস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৩১ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১