মাস্টার ফিডের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

প্রচ্ছদ » Uncategorized » মাস্টার ফিডের আবেদন শুরু ১২ সেপ্টেম্বর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কোয়ালিফাইয়েড ইনভেস্টরস (QI) অফার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর ( রোববার)। যা চলবে ১৬ সেপেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮৪তম কমিশন সভায় এসএমই প্ল্যাটফরমে কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (কোয়ালিফাইড ইনভেস্টর) কাছে শেয়ার বিক্রি করে ১০ কোটি টাকা মূলধন উত্তোলন করবে। এ জন্য তারা ১ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

এই টাকা তুলে কোম্পানিটি কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচখাতে ব্যয় করবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৩০ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১