রোববার ওয়ালটনের লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » রোববার ওয়ালটনের লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ৫ সেপ্টেম্বর, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৬ সেপ্টেম্বর, সোমবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২ সেপ্টেম্বর , ২০২১।








