সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ১২ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, দর কমেছে ১২৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২০ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৩ লাখ ৬ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৮৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, দর কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ সেপ্টেম্বর , ২০২১।








