রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে মোহাম্মদ আলী (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা সেক্টর ১৪ নম্বর রোডে এই দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানায়।

নিহতের সহকর্মী রাজিব জানান, ওই ভবনটি নয়তলা হবে। চারতলা ভবনের ছাদে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত নিচে রডের ওপর পরে যান মোহাম্মদ আলী। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০