১২ অক্টোবর থেকে একমি পেস্টিসাইডের আইপিও আবেদন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ১২ অক্টোবর থেকে একমি পেস্টিসাইডের আইপিও আবেদন শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশনের তারিখ জানিয়েছে একমি পেস্টিসাইড লিমিটেড। আগামী ১২ অক্টোবর কোম্পানির আইপিও আবেদন ও টাকা জমা নেওয়া শুরু হবে যা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও দেয়া হয়।

একমি পেস্টিসাইডস ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। এই অর্থ কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৪ পয়সা। কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৪৮ পয়সা।

স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর প্রথম চার বছর একমি পেস্টিসাইডস বোনাস শেয়ার দিতে পারবে না। কমিশন এমন শর্ত দিয়েছে।

কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১৪ সেপ্টেম্বর , ২০২১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১