দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ স্টিল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল লিমিটেড।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯২৬ বারে ৭৫ লাখ ৬৬ হাজার ৫৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৫৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইপিডিসির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫১৮ বারে ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৯২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ১ লাখ ৭৯ হাজার ৩৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএমসিএলের (প্রাণ) ৮.৩৮ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.১৭ শতাংশ, সোনালী পেপারের ৭.৬২ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ফরচুনের ৬.৫৫ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.৫৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১