বেচা-কেনার পরিধি বাড়াতে ২৩ ট্রেক অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » বেচা-কেনার পরিধি বাড়াতে ২৩ ট্রেক অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে ব্রোকারেজ সেবা তথা সিকিউরিটিজ বেচা-কেনার পরিধি বাড়াতে আরও ২৩টি ট্রেক (Trading Entitlement Certificate-TREC) অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই ট্রেকগুলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

অনুমোদন পাওয়া সিএসইর ট্রেক কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বেক্সিমকো সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং, হযরত আমানত শাহ সিকিউরিটিজ, ডেয়টন সিকিউরিটিজ, মার্চেন্ট সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, কলম্বিয়া শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিংস, রহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট, বিনিময় সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, ডায়নেস্টি সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল, ম্যাট্রিক্স সিকিউরিটিজ ও ডিপি৭।

এর আগে দুই দফায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৫৫টি ট্রেক অনুমোদন দেয় বিএসইসি।

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৬ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০