সোনার বাংলা ইন্স্যুরেন্সের রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সোনার বাংলা ইন্স্যুরেন্সের রেটিং সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফারেটিং) রেটিং অনুযায়ী সোনার বাংলা ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ২০ সেপ্টেম্বর , ২০২১।








