১৩ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » খেলা » ১৩ শতাংশ লভ্যাংশ পাঠিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ২০ সেপ্টেম্বর , ২০২১।








