আমার বিচারের প্রতিফলন ঘটেনি : শম্পা রেজা

প্রচ্ছদ » Uncategorized » আমার বিচারের প্রতিফলন ঘটেনি : শম্পা রেজা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : গত শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। প্রথম রানার আপ নির্বাচিত হন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার আপ জান্নাতুল সুমাইয়া হিমি। অভিযোগ উঠেছে বিচারকমণ্ডলীর রায় অমান্য করে এভ্রিলের মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে চলছে বিতর্ক।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন জুয়েল আইচ, শম্পা রেজা, বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। বিচারকদের কেউ কেউ বলছেন, আয়োজকরা তাদের মূল্যায়ন উপেক্ষা করেছেন।

এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় শম্পা রেজার। তিনি বলেন, ‘বিচারক হিসেবে আমি আমার কাজটি করেছি। এখন সেই কাজ যদি উপেক্ষা করা হয় তখন আমার আর কিছু করার থাকে না। সততার সঙ্গে আমি যে কোনো কাজ করে থাকি। তাই কখনো আমার কাজ এভাবে উপেক্ষিত হয়নি। আমি আমার জায়গা থেকে কথাগুলো বলছি। আবার এমনও হতে পারে, আমার সঙ্গে অন্য বিচারকদের মিল হয়নি।’

তিনি আরো বলেন, ‘তবে এতটুকু বলতে পারি, আমার বিচারের প্রতিফলন ঘটেনি। তাড়াহুড়ো করে ফলাফল ঘোষণা করা হলো। আমি তখন বিচারিক কার্যক্রম লিখছিলাম। প্রথমে ভুলভাবে ফল ঘোষণা করা হলো। পরে নতুন করে পুনরায় ফল ঘোষণা করা হয়। তখন আমরা একেবারে ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না ওখানে কী হচ্ছিল! এমনকি আমি কথা বলার সুযোগও পাইনি। বিষয়টি নিয়ে আমাদের কাছে কেউ আসেওনি। কেউ কিছু বলেওনি। এরপর আমরা (বিচারক) চলে আসি।’

‘আমি জানি না এটা কীভাবে সমাধান করা হবে। আমি চাই, সুষ্ঠুভাবে এর সমাধান হোক। অসুস্থতা ভালো লাগে না। এ ধরনের ঘটনার মুখোমুখি আমি কখনো হইনি। এজন্য আমার আর বলার বিশেষ কিছু নেই।’ বলেন শম্পা রেজা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান দুটি। এ বিষয়ে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০