দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৯১৭ বারে ১ কোটি ৭২ লাখ ৩৩ হাজার ৯৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৬৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, ম্যাকসন্স স্পিনিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফ্যাস ফিন্যান্স, দ্যা পেনিনসুলা চিটাগং ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১