৩০ সেপ্টেম্বর ডিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু

প্রচ্ছদ » Uncategorized » ৩০ সেপ্টেম্বর ডিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : এসএমই প্লাটফর্মে লেনদেন শুরুর মধ্য দিয়ে নতুন ইতিহাসের রচনা করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই)। আগামী ৩০ সেপ্টেম্বর ৬ টি কোম্পানি নিয়ে চালু হবে এই প্লাটফর্মটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন দুটি ও ওটিসি থেকে ফেরত চারটিসহ মোট ছয়টি কোম্পানি নিয়ে লেনদেন চালু হবে। ৩০ সেপ্টেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম এসএমই প্লাটফর্মের লেনদেন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান,এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসইর পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।

লেনদেন শুরু হতে যাওয়া কোম্পানিগুলো হলো প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শেষ হওয়া মাস্টার ফিড ও আবেদন চলমান কোম্পানি মোস্তফা মেটাল লিমিটেড। ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি হলো অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস,ওয়ান্ডারল্যান্ড টয়েস,হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

ক্ষুদ্র ও মাজারি শিল্পকে পুঁজিবাজার থেকে টাকা দিতে এই এসএমই প্লাটফর্ম চালু করে ডিএসই। ২০১৯ সালের ৩০ এপ্রিল ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল, এমপি।

প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই। তবে ইতোমধ্যে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত ১০ জুন নিয়ালকো অ্যালয় দিয়ে এসএমই প্লাটফর্মের কার্যক্রম শুরু হয়। প্রথম লেনদেনের মাধ্যমে সিএসইর এসএমই প্লাটফর্ম ইতিহাস গড়ে।

আইন অনুযায়ী এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন। পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত কোটি টাকার বা তার চেয়ে বেশি বিনিয়োগ আছে তাদেরকে যোগ্য বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হবে। তারাই এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

প্রথমবারের মতো এসএমই কোম্পানি নিয়ালকো অ্যালয়কে অর্থ উত্তোলনের জন্য ৭৭০ তম কমিশন সভায় অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ালকো অ্যালয় কিউআইও’র মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করেছে। ২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করে।

এদিকে, গত ১৬ সেপ্টেম্বর ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ১৬ কোম্পানি পাঠিয়েছে বিএসইসি । এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। এর মধ্যে চারটি কোম্পানি তালিকাভুক্তির জন্য আবেদন করেছে। বাকীরা এখনো আবেদন করেনি। সূত্র: সানবিডি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১