লিড ৩০০ ছাড়ালো দক্ষিণ আফ্রিকার
প্রচ্ছদ » Uncategorized » লিড ৩০০ ছাড়ালো দক্ষিণ আফ্রিকারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দু্ই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লিড ৩০০ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রথম ইনিংসে ১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৩০০ রানের লিড ছাড়ায় তারা।
প্রথম টেস্টের চতুর্থ দিনে এখন ব্যাটিংয়ে আছেন প্রোটিয়া অধিনায়াক ডুপ্লেসিস ও তেম্বা বাভুমা। ডুপ্লেসিস ৪৮ রানে ও বাভুমা ৩৪ রানে অপরাজিত আছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে মারক্রাম,এলগার ও হাশিম আমলাকে হারিয়ে প্রোটিয়াদের লিড ৩২২ রান।
এদিকে বাংলাদেশ দলের ইমরুল কায়েস ক্যাচ ধরতে গেয়ে আঙ্গুলে ব্যাথা মেয়ে মাঠের বাইরে আছেন। তার জায়গায় ফিল্ডিংয়ে নামনো হয়েছে তাইজুল ইসলামকে।








