বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৩ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৩ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৩ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ২৬ সেপ্টেম্বর ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১১টা ৩৯ মিনিট পর্যন্ত আমরা নেটওয়ার্কসের স্ক্রিনে ১১ লাখ ৯৯ হাজার ২৪৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে খান ব্রাদার্সের স্ক্রিনে ৯ লাখ ৭২ হাজার ৮২৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে ইভিন্স টেক্সটাইলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।








