কৃষিবিদ ফিড শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে – ড. আলী আফজাল

প্রচ্ছদ » জাতীয় » কৃষিবিদ ফিড শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে – ড. আলী আফজাল

কৃষিবিদ ফিড একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আলী আফজাল।

পুঁজিবাজার রিপোর্টের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা জানান কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আলী আফজাল। সাক্ষাৎকারটি নিয়েছেন মো: আবু বকর সিদ্দিক।

ড. আলী আফজাল বলেন, কৃষিবিদ গ্রুপ দেশের কৃষি বিজ্ঞানীদের মাধ্যমে পরিচালিত একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান যা ২০০১ সালে কার্যক্রম শুরু করি বর্তমানে আমাদের গ্রুপের বয়স ২০ বছর। আমাদের দেশের উন্নয়ন, অগ্রগতি অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল। কৃষি খাতের উন্নয়নের জন্য দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাই আমাদের প্রতিষ্ঠান শুরুর পর থেকে আমরা দেশের কৃষক ও কৃষি নিয়ে কৃষকের পাশে থেকে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছি।

ড. আলী আফজাল আরোও বলেন, আমাদের দেশের বর্তমান কৃষিজাত খাদ্যের বাজার অনেক বড় । নামকরা কোম্পানিগুলো যদি এই বাজারের প্রথম সারির হয় তবে তার পরের সারিতেই আমাদের অবস্থান। আমরা পোল্ট্রি ফিড, ফিশ ফিড ও ক্যাটেল ফিড এই ৩ ধরনের খাবার উৎপাদন করি । মুরগী, মাছ ও গবাদি পশুর চাহিদা এবং ধরনের উপর নির্ভর করে আমরা প্রায় ৬৬ ধরণের ফিড উৎপাদন করে থাকি।

কৃষিবিদ ফিডের চেয়ারম্যান বলেন, ফিডে অনেকেই টেনারি বর্জ, নিষিদ্ধ আ্যান্টিবাইটিকসহ ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করছে যা মানব দেহের জন্য মারাত্বক ক্ষতিকর । এসব ভেজাল পণ্য উৎপাদন না করে দেশ ও দেশের উন্নয়নের চিন্তা মাথায় রেখে স্বাস্থ্যসম্মত ফিড উৎপাদনে কাজ করে যাচ্ছি। কৃষিবিদে উৎপাদিত পণ্যের বিষয়ে চ্যালেঞ্জ করে বলবো যদি কোয়ালিটি চেক করা হয় তাহলে যে কোনো কোম্পানি থেকে আমাদের পণ্যের মান ভাল। কোয়ালিটিতে আমরা নাম্বার ওয়ান।

কৃষিবিদ ফিডের চেয়ারম্যান আরোও বলেন, প্রতিদিন আমাদের দেশের ফিডের চাহিদা বাড়ছে তাই কৃষকদের সুবিধার্থে মাগুরা ও দিনাজপুরে নতুন কারখানা স্থাপন করতে শেয়ারবাজার থেকে টাকা উত্তলন করছি। আমরা মাগুরাতে ১০ একর জমি কিনেছি ও দিনাজপুরে ৮ একর জায়গা কেনা হয়েছে । কারখানা ২টিতে উৎপাদন শুরু করলে সহজে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের খামারিদের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে পারবো। বর্তমানে আমাদের ফিড উৎপাদনের ক্ষমতা প্রতিমাসে ৬ হাজার মেট্রিক টন, যা আগামী অর্থবছরের মধ্যে ১০ হাজার মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে আমাদের। এর বছর এই ক্ষমতা আরও বাড়িয়ে মাসে প্রায় ১৫ হাজার মেট্রিক টনে উন্নীত করতে পারবো বলে আশা করি।

বিনিয়োগকারীদের উদ্দেশে কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আলী আফজাল বলেন, কৃষিবিদ আমাদের পারিবারিক ব্যবসা না বর্তমানে কৃষিবিদের প্রায় ৬ হাজার ৫ শত শেয়ার হোল্ডার রয়েছে। কৃষিবিদ গ্রুপের বর্তমান শেয়ার হোল্ডারদের প্রতি বছর গড়ে ১৯ শতাংশ লভাংশ দেয়া হয়েছে। আশাকরি যারা বিনিয়োগ করবে আগামী দশ বছর পর্যন্ত ‘এ’ গ্রেডে থেকে বিনিয়োগকারীদের লভাংশ দিতে পারবো। বিনিয়োগের ক্ষেত্রে যেন সবাই সচেতন থাকেন, জেনেবুঝে বিনিয়োগ করেন। হুজগে পড়ে বা গুজবে কান দিয়ে যেন বিনিয়োগ না করেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১