বৃহস্পতিবার বন্ধ দুই কোম্পানির লেনদেন
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » বৃহস্পতিবার বন্ধ দুই কোম্পানির লেনদেনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন ২১ অক্টোবর (বৃহস্পতিবার) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।
কোম্পানি দুইটি হলো : বিডি ফাইন্যান্স এবং এপেক্স ফুটওয়্যার।
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ২৪ অক্টোবর (রবিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ অক্টোবর , ২০২১।








