দারুণ জয়ে শেষ ষোলোয় লিভারপুল

প্রচ্ছদ » সারাদেশ » দারুণ জয়ে শেষ ষোলোয় লিভারপুল

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগেও দারুণ জয় পেয়েছে লিভারপুল। এবার ১০ জনের দলে পরিণত হওয়া মাদ্রিদের দলের বিপক্ষে ২-০ গোলে জিতে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় উঠেছে তারা।
বুধবার রাতে অ্যানফিল্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। লিভারপুলের হয়ে গোল দুটি করেন দিয়োগো জটা ও সাদিও মানে। এর আগে প্রথম লেগে অ্যাতলেটিকোর মাঠে ৩-২ গোলে জিতে লিভারপুল।

এদিন ১৩তম মিনিটে ডান দিক দিয়ে ওঠা আক্রমণে দলকে এগিয়ে নেন জটা। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে হেডে প্রথম গোলটি করেন অরক্ষিত এই পর্তুগিজ ফরোয়ার্ড। ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক ইয়ান ওবলাক।

অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড এবার ২১তম মিনিটে ডান দিক থেকেই কোনাকুনিভাবে ডি-বক্সে থ্রু বল বাড়ান। আর ডিফেন্ডার ফেলিপেকে চোখের পলকে পেছনে ফেলে বাঁ পায়ের স্লাইডে ব্যবধান গোলরক্ষককে পরাস্ত করেন মানে।

গোল শোধ করতে মরিয়া অ্যাতলেটিকো ৩৬তম মিনিটে উল্টো ১০ জনের দলে পরিণত হয়। মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফেলিপে। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন লুইস সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আতলেতিকোর জালে বল জড়ায়। তবে এবার স্কোরার মাতিপ অফসাইডে থাকায় ব্যবধান বাড়েনি। ৫২ ও ৫৪তম মিনিটে দারুণ দুটি সুযোগ নষ্ট হয় লিভারপুলের। প্রথমে খুব কাছ থেকে সালাহর শট ওবলাক ফিরিয়ে দেন। এরপর জটা অরক্ষিত থেকেও ছয় গজ বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন।

এই গ্রুপে টানা চার জয়ে ১২ পয়েন্টে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে লিভারপুলের। আগের ম্যাচে এসি মিলানের মাঠে ১-১ ড্র করা পোর্তো সমান চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিন নম্বরে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪। ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা মিলানেরও সুযোগ আছে নকআউট পর্বে ওঠার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৪ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১