টপটেন গেইনারে ৭০ শতাংশ ব্যাংক খাত

প্রচ্ছদ » Uncategorized » টপটেন গেইনারে ৭০ শতাংশ ব্যাংক খাত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন গেইনার তালিকায় আধিপত্য করেছে ব্যাংক খাতের কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টিই উঠে এসেছে ব্যাংক খাতের কোম্পানি। কোম্পানিটিগুলো হলো- ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথইস্ট ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এর মধ্য তালিকার শীর্ষে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকটির শেয়ার দর ৯.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে আসে ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ শতাংশ বেড়েছে। দিনভর কোম্পানিটির শেয়ার দর ২০.৭০ টাকা থেকে বেড়ে ২২.৬ টাকায় পৌঁছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে। আর এতেই কোম্পানিটি ডিএইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ৮.৯৮ শতাংশ, এক্সিম ব্যাংকের ৬.৩২ শতাংশ, ব্যাংক এশিয়ার ৬.৩১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫.৪৩ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৫.২৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫.০৬ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪.৬২ শতাংশ এবং তাকাফুল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.২৩ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০