নতুন বছরের শুরুতেই আসছে সিয়াম-পূজার ‘শান’

প্রচ্ছদ » Uncategorized » নতুন বছরের শুরুতেই আসছে সিয়াম-পূজার ‘শান’

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আগামী বছরের প্রথম শুক্রবার (৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটির এক পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা ফিল্মম্যান।

তরুণ নির্মাতা এম রাহিম পরিচালিত সিনেমাটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনিসহ সিনেমাটির প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা।

সিয়াম পূজা ছাড়াও ‘শান’-এ আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

এর আগে নির্মাতা এম রাহিম প্রায় ৭ বছর জাজ মাল্টিমিডিয়ার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘পোড়ামন ২’, ‘নূর জাহান’, ‘দহন’ সিনেমাতেও কাজ করেছেন তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১