ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া, চলছে বাকযুদ্ধ

প্রচ্ছদ » Uncategorized » ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া, চলছে বাকযুদ্ধ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকায় গণপরিবহনে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চলছে বাকবিতণ্ডা। যাত্রীরা বলছেন, বাস ভাড়া বাড়ানো হয়েছে ১ টাকা ৮০ পয়সা।

কিন্তু মিনিবাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ৫০ শতাংশেরও বেশি।
সোমবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর বাসে এমন চিত্র দেখা যায়।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. আরিফ। মিরপুর ১২ নম্বর থেকে যাচ্ছিলেন গুলশান ১ নম্বরে।

রব রব পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বাসের কন্ডাক্টরের সঙ্গে। আরিফ বলেন, বিআরটিএ ভাড়া বাড়িয়েছে কিলোমিটার প্রতি ১.৮ টাকা। কিন্তু কন্ডাক্টর বেশি ভাড়া চাচ্ছেন। বলতে পারছেন না কত টাকা ভাড়া বেড়েছে অথচ চাইছে অতিরিক্ত ভাড়া। মিরপুর থেকে গুলশানের ভাড়া আগে ছিল ২৫ টাকা। এই ভাড়া বেড়ে হতে পারে ৩০ টাকা। সেখানে কন্ডাক্টর ভাড়া নিচ্ছেন ৩৫ টাকা।

তিনি বলেন, কন্ডাক্টর যে ভাড়া চাচ্ছেন তা ৫০ শতাংশেরও বেশি। করোনাকালে ৪০ শতাংশ হারে বাস ভাড়া বাড়ানো হয়েছিল। এখন যে ভাড়া নিতে চাচ্ছেন কন্ডাক্টর তা তো দেখি করোনাকালের থেকেও বেশি।

একই বাসের যাত্রী বেসরকারি কর্মকর্তা মো. রহমান। যাবেন মহাখালী। অতিরিক্ত ভাড়া চাওয়ায় তিনিও জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। রহমান বলেন, বিআরটিএ যে ভাড়া বাড়িয়েছে তার থেকেও অনেক গুণ বেশি নিচ্ছেন কন্ডাক্টর। ১৫ টাকা জ্বালানি তেলের দাম বেড়েছে। এই কারণে কি একজন যাত্রী থেকেই সেই বাড়তি টাকা তুলবে? সব মাশুল কি শুধু সাধারণ মানুষরাই দেবেন?

এর আগে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া বাড়ানো হয়েছে। পুনঃনির্ধারিত ভাড়া অনুযায়ী এখন থেকে রাজধানীতে বাস যাত্রায় যাত্রীদের গুনতে হবে সর্বনিম্ন ৮ টাকা এবং মিনিবাসের জন্য গুনতে হবে ১০ টাকা। এছাড়াও দূরপাল্লার গণপরিবহনের ভাড়া ১ দশমিক ৮০ টাকা বৃদ্ধি চূড়ান্ত করেছে বিআরটিএ। রোববার (৭ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিআরটিএ চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ নভেম্বর , ২০২১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০