ওয়াইম্যাক্সের আইপিওতে ৭৩ গুণ আবেদন, লটারির ড্র ৫ অক্টোবর

প্রচ্ছদ » Uncategorized » ওয়াইম্যাক্সের আইপিওতে ৭৩ গুণ আবেদন, লটারির ড্র ৫ অক্টোবর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। এর জন্য আগামী ৫ অক্টোবর লটারির দিন নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই দিন সকাল ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। আর প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ১০ গুণ। এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর আইপিও আবেদেন জমা নেওয়া হয়।

গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়। আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

জানা গেছে, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে। ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০