যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

প্রচ্ছদ » Uncategorized » যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ রাসেল (১৫) নামে এক কিশোর আহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ওই কিশোর সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

আহত রাসেল জানান, আমি একটি সিলভার কারখানায় কাজ করি। রাত সাড়ে আটটার দিকে কুতুবখালী মাদরাসা গলি এলাকায় বসে ছিলাম। ৩-৪ জন যুবক এসে প্রথমে আমার মোবাইল চায়। আমি মোবাইল না দিলে দুই পায়ে ও কোমরে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে এক কিশোর ছুরিকাহত হয়ে এসেছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৯ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০