‘চলতি মাসের মধ্যে চাল ব্যবসার লাইসেন্স না নিলে ব্যবস্থা’
প্রচ্ছদ » Uncategorized » ‘চলতি মাসের মধ্যে চাল ব্যবসার লাইসেন্স না নিলে ব্যবস্থা’নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ অক্টোবরের মধ্যে চাল ও গমের খুচরা, পাইকারি ব্যবসায়ী এবং আমদানিকারকেরা লাইসেন্স না নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ সোমবার সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর তিনি এমন তথ্য জানান।
খাদ্যমন্ত্রী বলেন, যারা আইন অনুযায়ী লাইসেন্স নেননি আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হবে। না হলে ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটির অ্যাক্ট অনুযায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটির অ্যাক্ট অনুযায়ী এক মেট্রিক টনের বেশি চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।








