একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু আজ

প্রচ্ছদ » Uncategorized » একমি পেস্টিসাইডসের লেনদেন শুরু আজ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি একমি পেস্টিসাইডসের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি আজ ১৪ নভেম্বর, রোববার পুঁজিবাজারে ”এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “ACMEPL”। আর কোম্পানি কোড হবে ১৮৪৯৬।

কোম্পানিটির গত ১০ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে আইপিও’র শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

একমি পেস্টিসাইডস গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।

গত ১৯ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটি আইপিওতে আসার পরবর্তী চার বছরে লভ্যাংশ হিসেবে কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৪৮ পয়সা। পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৬ টাকা ৬৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০