সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০ টির, দর কমেছে ১৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৭২ লাখ ৯৬ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫০৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ নভেম্বর , ২০২১।








