সোনালী আঁশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || কোম্পানি সংবাদ » সোনালী আঁশের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৩ পয়সা। ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৫ টাকা ৬৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ নভেম্বর , ২০২১।








