বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » Uncategorized » বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আজ বুধবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলনে তার সাম্প্রতিক দুই সপ্তাহের বিদেশ সফরের বিষয়ে তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। সাংবাদিকরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে।

গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শুরু হয়। এদিন তিনি জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছান। এই সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি পরে লন্ডন ও প্যারিস সফর শেষে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন। সফরকালে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১