সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৬৪ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৪ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৯০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪১ কোটি ৩৩ লাখ টাকা।

ব্রাক ব্যাংক লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, স্কয়ার ফার্মা ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০