২০২২ সালে ঢাকায় পোশাক খাতের আন্তর্জা‌তিক স‌ম্মেলন : বিজিএমইএ

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ২০২২ সালে ঢাকায় পোশাক খাতের আন্তর্জা‌তিক স‌ম্মেলন : বিজিএমইএ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ২০২২ সালে ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকিতে ৩৭তম স‌ম্মেলন ঢাকায় হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে হোটেল আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, একক খা‌তের আন্তর্জা‌তিক স‌ম্মেলন এটাই দেশে প্রথম হ‌বে। সেখা‌নে ‘মেড ইন ব্যাংলা‌দেশ উইক’ ব্র্যান্ডিং তু‌লে ধরে সপ্তা‌হব্যা‌পী একটি আ‌য়োজনের প‌রিকল্পনা নেওয়া হ‌য়ে‌ছে। আগামী বছ‌রের ন‌ভেম্ব‌রে এ সম্মেল‌ন করার জন্য প্রাথ‌মিক তারিখ নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএর প্রাণান্ত প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সফর করেন এবং সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সম্মেলনের (কপ২৬) ২৬তম অধিবেশনে যোগদান করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ ৪-৫ শতাংশ বাড়বে। করোনার কারণে প্রায় দুই বছরে তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। এ অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যবসা সহজীকরণ এবং নীতি স্থিতিশীলতা প্রয়োজন। এমন পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি নয় বরং কমানোর বিষয়ে সরকারকে বিবেচনায় নেওয়া দরকার।

তিনি বলেন, বৈশ্বিক মহামারিকালে বিশ্বের অর্থনৈতিক অবস্থা থমকে গিয়েছিল। পোশাক শিল্পে আমাদের অর্ডার কমেছিল। বর্তমানে ক্রেতারা আসছেন, প্রচুর অর্ডার দিচ্ছেন তারা। তবে কাজের অর্ডার বাড়লেও পণ্যের দাম তেমন বাড়েনি। পোশাকের মূল্য বাড়াতে কাজ করছি। পাশাপাশি আমাদের সদস্যদের বলছি তারা যেন কোনোভাবেই উৎপাদনের চেয়ে কম দামে পণ্যের অর্ডার না নেন। আমরা আগের চেয়ে কিছুটা বাড়তি মূল্য পাচ্ছি, তবে তা উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় খুবই সামান্য।

‌তি‌নি ব‌লেন, গত দুই বছ‌রে করোনার কারণে আমাদের তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাই বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়া‌তে হ‌লে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন প‌রি‌স্থি‌তি‌তে তে‌লের দাম কমা‌নোর বি‌ষয়ে সরকার‌কে বি‌বেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

ক‌রোনার সময় আমা‌দের অর্ডার ক‌মে‌ছিল, এখন প্রচুর অর্ডার আস‌ছে জা‌নি‌য়ে বিজিএমইএ সভাপতি বলেন, অর্ডার বাড়‌লেও প‌ণ্যের দাম এখ‌নো তেমন বা‌ড়ে‌নি। আমরা পোশা‌কের মূল্য বাড়া‌তে কাজ কর‌ছি। পাশাপা‌শি আমা‌দের সদস্য‌দের বল‌ছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কো‌নোভা‌বেই উৎপাদ‌নের চে‌য়ে কম দা‌মে প‌ণ্যের অর্ডার না নেন।

এক প্র‌শ্নের উত্ত‌রে বিজিএমইএ সভাপতি জানান, আ‌গের চে‌য়ে এখন আমরা কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, ত‌বে উৎপাদন খরচ যেভা‌বে বে‌ড়ে‌ছে সেই তুলনায় দাম পা‌চ্ছি না।

সফরকালীন সময়ের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই বিজিএমইএ এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নূরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্টএসএম মান্নান কচি, ভাইস প্রেসিডেন্ট সাহিদুল্লাহ আজিম , ভাইস প্রেসিডেন্ট খন্দকার রাফিকুল ইসলামসহ র্পরিচালনা পর্ষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০