রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৫
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৫পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার ৭৫ জনের কাছ থেকে ৪৮ হাজার ৯৩৪ পিস ইয়াবা, ৩৮৯ গ্রাম ১৭৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৮৯৪ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ নভেম্বর , ২০২১।








