পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইতে আজ ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা বিগত ৬ মাস ২৮ দিন বা ১৩৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৭ এপ্রিল আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৭ লাখ টাকার।

আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৮২ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে ছয় হাজার ৮৫২.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৬২ পয়েন্ট বা ০.৬৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮.৫০ পয়েন্ট বা ১.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৪২.৩৮ পয়েন্ট এবং দুই হাজার ৬০২.৮৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির বা ২৪.৫৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪১টির বা ৬৬.৫৭ শতাংশের এবং ৩২টি বা ৮.৮৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০০.৩৯ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯.৩৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১