সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : গুঞ্জন ছিল, সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে যাবেন না। এজন্য নাকি আগে ভাগে ছুটিও চেয়েছেন। অবাক করা ব্যাপার হলো, এই সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের জন্য আজ (শনিবার) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাঠে চলতি পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে বাংলাদেশ দল। সেখানে কিউইদের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি টেস্ট খেলবে টাইগাররা। ওই দুই টেস্টের জন্যই দল দিয়েছে বিসিবি।

পাকিস্তানের বিপক্ষে টেস্টের দল থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা এবং ওপেনার সাইফ হাসান। তবে ঢাকা টেস্টের দলে ডাক পেয়ে একাদশে জায়গা না হলেও নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার নাইম শেখ ও পেসার শহিদুল ইসলাম। দলে ঢুকেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও।

আছেন চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলী রাব্বি এবং ঢাকা টেস্টে সাদা পোশাকে প্রথম ম্যাচ খেলতে নামা মাহমুদুল হাসান জয়ও।

আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। সিরিজের প্রথম টেস্ট ১ জানুয়ারি বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে হ্যাগলি ওভালে।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৪ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০