ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৬৪ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ৬৪ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬ লাখ ৫ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ২৩ লাখ টাকা।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ ডিসেম্বর ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, এসিআই, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, বিএটিবিসি, বিবিএস কেবলস, বিকন ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, গ্রামীণ স্কিম-২, জিএসপি ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, লাফার্জহোলসিম, মাইডাস ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পেনিনসুলা চিটাগং, পাওয়ার গ্রীড, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৭ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০