লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৯৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি ৫৮ লাখ ১৬ হাজার ২৪২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৪ হাজার ২৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি টাকা।
জিএসপি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৭৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোনালী পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৮ ডিসেম্বর , ২০২১।








