সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রচ্ছদ » Uncategorized » সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯৬ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৯ লাখ ৯ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৩ কোটি ৪৩ লাখ টাকা।

জিএসপি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ১৯ লাখ ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১১ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০