বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক :পুঁজিবাজার তালিকাভুক্ত ২ কোম্পানির বিক্রেতা সংকটে হল্টেড হয়ে গেছে। আজ রবিবার (১২ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানি দুইটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে হল্টেড হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলো হলো : এপেক্স ফুডস এবং মনোস্পুল পেপার।
জানা গেছে, বৃহস্পতিবার এপেক্স ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৪.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপার : বৃহস্পতিবার মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৯.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৫.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৫.৯০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ ডিসেম্বর , ২০২১।








