রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

প্রচ্ছদ » সারাদেশ » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৪০০ পিস ইয়াবা, ১১০ গ্রাম ১৭৬ পুরিয়া হেরোইন, ৮ বোতল দেশি মদ ও ৭৭ কেজি ৯৫৫ গ্রাম ৪৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৩ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১