মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল
প্রচ্ছদ » Uncategorized » মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢলপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুরে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
এ সময় দেখা যায়, সকাল থেকে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবীতে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ১৪ ডিসেম্বর , ২০২১।








